ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন। মামলার আসামি হলেও তিনি ছিলেন অনেক প্রকাশ্যেই। অবশেষে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোরহানকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশো লোকজন। তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশাতে করে সরাইল থানার উদ্দেশ্যে ছাড়ার পর পর হামলা করা হয়। এ সময় ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যুবলীগ নেতা বোরহানকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বুধবার বেলা সাড়ে ৪টায় দেশ রূপান্তরকে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হচ্ছে।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যাওয়া উইন্ডিজ হারালো নিউজিল্যান্ডকে
স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে