তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে আবার পর্দা ভাগাভাগি করছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাদের নিয়ে জাহিদ হোসেন পরিচালনা করছেন নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল ৭ নভেম্বর ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।
এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার