খুলনায় দুর্বৃত্তদের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ঐ গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকদিন আগে দেশে ফেরেন।

রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুল সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ত্রাসীদের ছোড়া গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত