মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারই নির্বাচন ব্যাহতের পরিবেশ তৈরি করছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা নিজেই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।

আজ শুক্রবার ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জোট গণভোটের জন্য চাপ দিচ্ছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, তারাও নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল, তারা একটি জোট বানিয়েছে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে, নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি, আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে।

এর আগে এদিন বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত