আগামী সপ্তাহে সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম এবং ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। পাশাপাশি প্রথমবারের মতো সিনিয়র দলে সুযোগ পেয়েছেন বোর্নমাউথের তরুণ মিডফিল্ডার আলেক্স স্কট।
কাঁধের অপারেশনের কারণে বেলিংহ্যাম গত অক্টোবরে ইংল্যান্ডের সর্বশেষ ঘোষিত দলে ছিলেন না। অন্যদিকে ফোডেন টানা তিনটি আন্তর্জাতিক বিরতিতে দলে ছিলেন না। শেষ ম্যাচ খেলেছিলেন গত মার্চ মাসে লাটভিয়ার বিপক্ষে। সেই লাটভিয়াকেই গত মাসে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এদিকে ব্রাইটনের অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে দলে নেওয়া হয়নি।
টুখেলের দল থেকে বাদ পড়েছেন জ্যাক গ্রিলিশ এবং রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তবে নিউক্যাসলের গোলরক্ষক নিক পোপ এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নিকো ও’রেইলি দলে ফিরেছেন। অন্যদিকে প্রথমবার ডাক পাওয়া ২২ বছর বয়সী আলেক্স স্কট ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ইউরোপ চ্যাম্পিয়নশিপজয়ী স্কোয়াডের সদস্য। এই মৌসুমে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে খেলেছেন ১০ ম্যাচ।
আগামী ১৩ নভেম্বর সার্বিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। এরপর ১৬ নভেম্বর খেলবে আলবেনিয়ার মাঠে। ২০২৬ বিশ্বকাপের আগে এই দুটিই ইংল্যান্ডের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।
ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল)।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, নিকো ও’রেইলি, জ্যারেল কোয়ানসাহ, ডিজেড স্পেন্স, জন স্টোনস।
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ডেকলান রাইস, মর্গান রজার্স, আলেক্স স্কট, অ্যাডাম হোয়ার্টন।
ফরোয়ার্ড: জাররড বোয়েন, ইবেরেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা।
বিসিবিতে ভরসা নেই মাশরাফীরও; চাইলেন ‘প্রভাবমুক্ত তদন্ত’
যে কারণে সতীর্থ জোটার শেষকৃত্যে যাননি রোনালদো
বিসিবির তদন্তে ভরসা নেই; মেয়েদের মুখ খোলার অনুরোধ তামিমের