পটিয়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কুতুব গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা মো. কুতুব উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে পটিয়া সবুর রোড এলাকা থেকে জুলাই সহিংসতার ঘটনায় পটিয়া থানায় রেকর্ডকৃত একাধিক মামলায় ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি টিম।

তিনি ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাফর চেয়ারম্যান বাড়ির মোজাহের আহমেদের ছেলে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত সাং-কেলিশহর এলাকার মৃত কালু মিয়া, মো. আমির হোসেন (৩৬), ভাটিখাইন গ্রামের মৃত গগন নাথের ছেলে লক্ষীন্দর নাথ (৩২) ও জিরি ইউনিয়নের শান্তিরহাট এলাকার মো. আবদুল মালেকের ছেলে মো. মফিজ উদ্দিন নামে আরো তিন জন আসামীকে পুলিশ গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, যুবলীগ নেতা কুতুব উদ্দীনসহ ৪ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত