ভিয়েতনামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

ভিয়েতনামে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ীর কালুখালী উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সাকিব মিয়া নামে আরেক প্রবাসীর মাধ্যমে মৃত্যুর সংবাদ পান পরিবার।

নিহত যুবকের নাম পারভেজ মন্ডল (২১)। তিনি উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামদ্দিন মণ্ডলের ছেলে। তিন ভাইবোনের মধ্যে পারভেজ সবার বড়।

জানা যায়, প্রায় ১৪ মাস আগে ভাগ্য পরিবর্তনের আশায় ভিয়েতনামে পাড়ি জমায় পারভেজ। সেখানে গত বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। এসময় সড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিহিত পোশাক দেখে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

এদিকে পারভেজের মৃত্যু খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মদন কুমার প্রামাণিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পারভেজ দরিদ্র পরিবারের সন্তান। ভাগ্য পরিবর্তনের জন্য তিনি ভিয়েতনামে যান। একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন। মরদেহটি যেন দ্রুত দেশে আসে সেজন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত