দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের কোটগাঁও গ্রামের ধান ক্ষেতে থেকে কামাল হোসেন পায়েল (৩৫) নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়ার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে কাহারোল থানা পুলিশ ধান থেকে তার মরদেহ উদ্ধার করে। কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কামাল হোসেন পায়েল কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বিকালে ধানক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
