যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দেশটি আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নেবে না। ট্রাম্পের অভিযোগ, আফ্রিকানস সম্প্রদায়ের বিরুদ্ধে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আফ্রিকানস হত্যা করা হচ্ছে এবং তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে। যতক্ষণ এই অবস্থা চলবে। ততক্ষণ কোনও মার্কিন কর্মকর্তা উপস্থিত থাকবেন না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দক্ষিণ আফ্রিকাকে জি২০ এ থাকার অনুমতি না দেওয়া।
পরে হোয়াইট হাউস ঘোষণা করেছে, এবার কোনও মার্কিন কর্মকর্তা শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। তিনি এটিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছে। দেশটির কোনও রাজনৈতিক দল সাদা গণহত্যার দাবি করেনি এবং ফেব্রুয়ারিতে এক আদালতও এই দাবিকে কাল্পনিক বলে ঘোষণা করেছে।
জি ২০ ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রধান ২০ অর্থনীতির দেশকে মিলিত করে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে। প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। জি২০ নেতারা প্রতি বছর মিলিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য।
