শেরপুরে জাল নোটসহ যুবক আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (০৮ নভেম্বর) মধ্য রাতে উপজেলার আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান (২৫)  উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালায় নালিতাবাড়ী পুলিশ। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

ওসি জানান, নোটগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যে খালি চোখে শনাক্ত করা কঠিন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত