তারুণ্যের উৎসবে ঝিনাইদহে শোভাযাত্রা

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

ঝিনাইদহে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তরুণ ও যুব প্রজন্মই আগামীর কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত