বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় -১ আসনের ঘোষিত বিএনপির দলীয় প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের উদ্যোগে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। মাসব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এই কর্মসূচি সফল করতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ঘরে ঘরে জনে জনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও বিএনপি ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।
এ সময় উঠান বৈঠক করেন নেতারা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল পাটোয়ারীসহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন ।
নেতার বলেন, পঞ্চগড়-১ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনে জনে লিফলেট দিয়ে এর আগে কেউ ভোট প্রার্থনা করেনি বলে জানান ভোটাররা।
ভোটাররা জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে বিষয়টি বিবেচনা করবো। বিএনপি নেতাদের বাড়িতে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমন এ মজিদ জানান, ব্যারিস্টার নওশাদ জমির ঘোষিত ঘরে ঘরে জনে জনে কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। কর্মসূচিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি।
