৫ দফা দাবিতে কাল ইসলামী দলগুলোর সমাবেশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

৫ দফা দাবি আদায়ে আগামীকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে সমমনা আট ইসলামী দল। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আট দলের শীর্ষ নেতারা।

দল আটটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

এতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলন'র আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান।

গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, গত ২৫ অক্টোবর আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ এক বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও এর তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের দাবির গুরুত্ব অনুধাবণ করে প্রধান উপদেষ্টা কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদের হতাশ হতে হয়েছে। তাই আমাদের পুর্বঘোষিত কর্মসূচি মাঠেই প্রতিফলিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত