ডা. জাহিদ হোসেনের পক্ষে বিরামপুরে মতবিনিময়সভা

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময়সভা হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বেলালের সঞ্চালনায় সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি কমর সেলিম ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোভেট মিঞা মো. শিরন আলম।

মতবিনিময়সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বিজয় নিশ্চিতে ঐক্যমত পোষণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত