এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) বিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মো. পণ নূরুল ইসলামের বিদায় উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ২:৩০ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মো. সাদেক। তিনি তার বক্তব্যে অধ্যাপক মো. নূরুল ইসলামের প্রশাসনিক দক্ষতা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করে বলেন, ‘এইউবির উন্নয়নের ধারায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান, উপাচার্য, এইউবি। তিনি বলেন, অধ্যাপক নূরুল ইসলাম সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং এইউবির সিন্ডিকেট সদস্য ড. মো. নূরুল ইসলাম। তিনি নিজের অভিজ্ঞতা ও এইউবির সঙ্গে যুক্ত সময়ের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. জাফার সাদেক। তিনি বিদায়ী ট্রেজারারের দীর্ঘদিনের নিষ্ঠা ও পেশাগত সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল। এছাড়াও বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার এম এ মোতালেব চৌধুরী, অধ্যাপক শিরিন আক্তার , এবং অধ্যাপক জাকির হোসেন ।
অনুষ্ঠানে সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর,পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
