শপথ নিয়েছেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

বাংলাদেশের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২১ জন বিচারপতি বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়া বিচারপতিরা হলেন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিগণ উপস্থিত ছিলেন। বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থতার কারণে শপথ গ্রহণ করতে না পারায় তার শপথ স্থগিত রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বয়সের শর্ত পূরণ না হওয়ায় (৪৫ বছর) স্থায়ী নিয়োগ পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত