বাগাতিপাড়ায় মাদক বিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ২ জনকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালিত করা হয়।

অভিযানে হরিরামপুর গ্রামের রজিনার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং সোনাপুর হিজলি পাবনাপাড়া গ্রামের রাকিবুল ইসলামের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন, রাকিবুলকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং রজিনাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে জব্দ কৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নির্বাহী কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংক্রান্ত তথ্য প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত