কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হবে।
এদিন বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে সবাইকে আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে।
ফেসবুক বার্তায় এনসিপি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর এই প্রতিবাদী মিছিলের আয়োজন করবে। প্রতিবাদী মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান।
আওয়ামী লীগের পাঁচ নেতা ও দুই ইউপি সদস্য গ্রেপ্তার