কাল রাজধানীর ১৪ স্থানে বিক্ষোভ ও অবস্থানের ঘোষণা শিবিরের

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

বুধবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাতটায় ছাত্রশিবির বিক্ষোভ মিছিলের আয়োজন করবে। 

মিছিল শেষে সংগঠনের কর্মীরা রাজধানীর ১৪টি নির্দিষ্ট স্থানে অবস্থান নেবে এবং সারাদিন সেখানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

আজাদের পোস্টে আরও বলা হয়, দলীয় কর্মীরা যে কোনো ধরনের অরাজকতা বা সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত