জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষুব্ধ জনতা মিছিল করেছে।
‘জনজোট বিপ্লবী মঞ্চ’ ব্যানারে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টায় এই মিছিল করা হয়।
এ সময় বিক্ষোভে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেয়। কয়েকজনের হাতে প্লাকাড দেখা গেছে।
জনজোট বিপ্লবী মঞ্চের ব্যানারে দেখা যায়, স্বৈরাচার ও খুনি শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত সকল গণহত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে
