বড় হারে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। বৃহস্পতিবার মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে ৮-২ গোলে হেরেছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই প্লে-অফ সিরিজের জয়ী দল আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পাবে।
বিশ্ব র্যাংকিংয়ে পাকিস্তান আছে ১৪তম স্থানে৷ বাংলাদেশ ২৯তম। কখনই পাকিস্তানকে হারাতে না পারা বাংলাদেশের হাতটা ছিল অনুমিত। তবে ব্যবধানটা এত বড় হবে ধারণা করেনি দল।
এর আগে ২০২২ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ৮-০ ব্যবধানে। এবারও দেশের মাটিতে আট গোল হজম করলো বাংলাদেশ, তবে দিয়েছে দুটি। এদিন বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায় দুটি। চতুর্থ মিনিটে পাকিস্তানের এক খেলোয়াড়ের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। মাথায় দিয়ে রক্ত ঝরতে থাকে। মাথায় ব্যান্ডেজ করে, প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তানকে এগিয়ে নেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। প্রথম কোয়ার্টারেই এই ধাক্কা সামলেও নেয় বাংলাদেশ। শেষ দিকে রিভার্স হিটে হুজাইফা হোসেন সমতার স্বস্তি এনে দেন দলকে।
এরপর থেকে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে নাদিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২৪তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান আরও বাড়ান আফরাজ। এই কোয়ার্টারের শেষ দিকে দারুণ হিটে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আল ঘাজানফার ও ওয়াহিদ রানার গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পাকিস্তান।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। বাকি সময়ে আশরাফুল-সবুজরা আর গোল হজম না করার দিকেই মনোযোগী হয়, কিন্তু ৫৬তম মিনিটে নাদিম আহমাদ নিখুঁত হিটে পাকিস্তানকে এনে দেন অষ্টম গোল। ৫৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ব্যবধান কমানো দ্বিতীয় গোলটি এনে দেন আমিরুল ইসলাম।
এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলবে। প্রতিযোগিতাটির সেরা পাঁচে থাকা বাকি চার দল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে। ভারতে অনুষ্ঠিত ওই আসর বয়কট করা পাকিস্তান এবং সেখানে ষষ্ঠ হওয়া বাংলাদেশ আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে পেয়েছে প্লে-অফ খেলছে। এখানে জেতা দলও বাছাই খেলবে।
এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জ জিতলেন কুলসুম মনি