সখীপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্কের উদ্বোধন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ছোটপাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী।

জানা যায়, প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের বিনোদনের মাধ্যমে লেখাপড়া নিশ্চিত করতে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

তারই ধারাবাহিকতায় সখীপুর উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিনি পার্কের কার্যক্রম শুরু হলো।

বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই প্রতিপাদ্যকে ধারণ করে শিশুদের বিনোদনের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে দোলনা, স্লিপার, ব্যালেন্সার, বাসকেট বল, প্রজাপতি ফটো ফ্রেম, রোপ ল্যাডার ও বাংলদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবদুল্লাহ আল রনী জানান, একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আর তাই পৃথিবীর যা কিছু সুন্দর, সত্য এবং শুদ্ধ তার মধ্যেদিয়ে শিশুদের বড় করে তোলা আমাদের দায়িত্ব। শিশুদের সর্ব্বোচ বিকাশ ঘটে তখনই যখন তারা আনন্দের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ পায়। মূলত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক সর্ব্বোচ বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি শিশুপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্কুল প্রাঙ্গণে স্থাপিত রাইডগুলোতে শিশুদের আনন্দ-উচ্ছাস দেখে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় লোকজন ও অভিভাবকরা অভিভূত হন।

এছাড়া অনুষ্ঠানে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত