বরগুনার আমতলীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিকে আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি, সাবেক কর্মী মো. ছগির ও মল্লিক পৌর যুবলীগের সদস্য মো. তম্ময় গাজী।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন