পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯০৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে রয়েছেন ৭৭১ জন।
শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ সময়ের অভিযানে একটি এলজি, একটি রিভলভার (২২ বোর), বিস্ফোরিত ককটেলের টুকরা, অবিস্ফোরিত ককটেল, কাটার, বার্মিজ চাকু, লোহার কুঠার, ছেনা ও স্টিলের করাত, তিনটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ, দুটি লাল কসটেপ দ্বারা মোড়ানো ককটেল সদৃশ বস্তু, চারটি ককটেল, নয় রাউন্ড কার্তুজ, ১৫টি কার্তুজের খোসা ও ১০টি রামদা জব্দ করা হয়েছে।
