বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়।
বিএনপি'র প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
