বক্তব্যের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে দুঃখপ্রকাশ করার পর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০০ থেকে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, আগামী সপ্তাহেই মামলা করা হতে পারে।
ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, ২০২১ সালের ক্যাপিটল দাঙ্গার আগে দেওয়া তার বক্তৃতার দুটি অংশ জোড়া লাগিয়ে বিবিসি একটি তথ্যচিত্রে এমনভাবে উপস্থাপন করেছে। যাতে মনে হয় তিনি সহিংসতায় উসকানি দিচ্ছিলেন। এ বিষয়ে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিবিসিকে নোটিশও পাঠানো হয়েছে।
বিতর্কের ফলে বিবিসির মহাপরিচালক ও শীর্ষ সংবাদ সম্পাদক পদত্যাগ করেছেন। সংস্থাটি দুঃখ প্রকাশ করলেও বলেছে—এই ঘটনায় মানহানির মামলা করার মতো আইনি ভিত্তি নেই এবং তারা ক্ষতিপূরণ দেবে না।
