নারীদের নিয়ে গাছতলায় বিএনপি নেতার উঠান বৈঠক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় নারীদের নিয়ে গাছতলায় উঠান বৈঠক করেছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এ সময় তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন একাধিক স্থানে ছিন্নমূল মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা ফিরোজ আলম, আব্দুল মান্নান মিয়াজী, এবাদুল্লাহ হক, আক্তারুজ্জামান শিকদার, যুবদল নেতা আবু জাফর ভুট্টো, তারেক সরকার, শাহ পরান, শাহাদাত হোসেন পান্নু, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় কামরুজ্জামান রতন বলেন, একজন শ্রমিক সাড়া মাস পরিশ্রমের পর মজুরির আশায় বসে থাকেন। তেমনি আমিও দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিশ্রম করেছি তার প্রেক্ষিতেই দল আমাকে মনোনয়নের বিষয়ে আগমনী বার্তা দিয়েছে। আপনার ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত