অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে জরিমানা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর এ জরিমানা করেন।

জানা যায়, ইজারা বহির্ভূতস্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহালের ইজারাদারের প্রতিনিধি বদরুল ইসলামকে ৩ লাখ টাকা এবং আরেক প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ধলাই নদীর একাধিক স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে। লিজের বাইরেও বালু উত্তোলনের পর কৃষিজমিতে স্তুপীকৃত হচ্ছে। এতে মানা হচ্ছে না কোনও আইন। ড্রেজার মেশিনে উচ্চ শব্দে বালু উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাঁধ ধ্বসে পড়ছে। একাধিক ট্রাকযোগে বালু পরিবহনে ভেঙে যাচ্ছে পার্শ্ববর্তী রাস্তাঘাট।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, উপজেলার রহিমপুরের ধর্মপুর মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জন ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত