বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বে আসিফ ইমরানের পাশে জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

ওমানের মাসকটে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রথম 'ওয়ার্ল্ড কাপ অব সুকার, সিঙ্গেলস ও টিম' এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আসিফ ইমরান, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রায় পাশে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড 'ফ্রেশ'।

এই উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) ঢাকার গুলশানে অবস্থিত এমজিআই এর প্রধান কার্যালয় 'ফ্রেশ হাউজে' একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুকার খেলোয়াড় আসিফ ইমরানের সাথে চুক্তিস্বাক্ষর করেন এমজিআই-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ।

এটি মুকারস এর প্রথম ওয়ার্ল্ডকাপ এবং এতে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের ৭০ জনেরও বেশি প্রতিযোগী খেলোয়াড়। এর আগেও ফ্রেশ ২০২৩ এ 'ওয়ার্ল্ড মুকারস চ্যাম্পিয়নশিপ' এ আসিফ ইমরান এর স্পন্সর হিসেবে ছিলেন। আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত