প্রফেসর এসএম নছরুল কদির
উপাচার্য
প্রিমিয়ার বিবিদ্যালয়
নগরগুলো বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বসবাসের অযোগ্য নগর হিসেবে পরিণত হচ্ছে। কিন্তু এই সেক্টরে আমরা তেমনভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারিনি। আমরা প্রিমিয়ার বিবিদ্যালয়ে কানাডার কনকর্ডিয়া বিবিদ্যালয়ের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে জয়েন্টলি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি কোর্স চালু করতে যাচ্ছি। আর তা করা গেলে এই নগরে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারব।
বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা হলো প্রায়োগিক শিক্ষা। অর্থাৎ কর্মজীবনে এই শিক্ষার প্রয়োগ নিশ্চিতকরণ চাওয়া হয়। সে হিসেবে প্রিমিয়ার বিবিদ্যালয়ের আইন বিভাগ একটি অনন্য ডিপার্টমেন্ট হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। বর্তমানে দেশের ৩৬ জন বিচারক আমাদের বিবিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা। এসব বিষয়ের পাশাপাশি জনস্বাস্থ্য, কম্পিউটার সায়েন্স, ডেটা প্রসেসিং, এইচআরএম, ইন্স্যুরেন্স ও ব্যাংকিং বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি।
