আলেম-ওলামাকে নিয়ে মন্তব্যে সতর্কবার্তা জামায়াত আমিরের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিজ্ঞ আলেম-ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করার জন্য আহ্বান জানিয়েছেন। 

রবিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর আমীর বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা-কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত