যশোর বোর্ড

খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জন নতুন করে পাস, জিপিএ-৫ পেল আরও ৭২

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ৭২টি আবেদনে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭২ জনই। ফলাফলে ফেল করা ৫৪ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে নতুন করে পাস করেছেন তারা।

আজ রোববার (১৬ নভেম্বর) যশোর শিক্ষাবোর্ডের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশকালে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ২১৬টি ফলাফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২টি আবেদন জিপিএ-৫ পেয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়া ৭২টির মধ্যে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৭, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ ও এফ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১টি।

সেইসাথে ৫৪টি বিষয়ে নতুন করে পাস করেছে। নতুন পাস করা ৫৪ টির মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১, এ মাইনাস পেয়েছে ৪, বি গ্রেড পেয়েছে ২৪, সি গ্রেড পেয়েছে ৪ ও ডি গ্রেড পেয়েছে ২১টি আবেদন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, ফলাফল পরিবর্তন হওয়াদের মধ্যে এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৩, এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ৪৬, বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১, বি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ৩, বি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২২, সি গ্রেড থেকে এ গ্রেড পেয়েছে ১, সি গ্রেড থেকে এ মাইনাস পেয়েছে ২, সি গ্রেড থেকে বি গ্রেড থেকে পেয়েছে ১১, ডি থেকে বি গ্রেড পেয়েছে ১ ও ডি থেকে সি গ্রেড পেয়েছে ৪টি আবেদন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, আবেদনকারী শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষাবোর্ডে ৩৫ হাজারের বেশি আবেদন পড়ে। তার মধ্যে মাত্র ২১৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, পুনর্নিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে। নম্বর গণনায় যেসব ভুল হয়েছিল, তাদের নাম্বার সঠিক করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত