বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ সাংস্কৃতিক পরিবেশনা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ আয়োজনে এ উৎসবে দুই দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

আগামী ডিসেম্বরে জাতীয় পর্যায়ে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। দুই দেশের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিয়োওয়াতির সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব মোহাঃ হারুন-অর-রশীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।

সাক্ষাৎকালে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় সাংস্কৃতিক উৎসবসহ বিভিন্ন যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত