দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর আবারও পেয়েছে সেরা পিআর এজেন্সির স্বীকৃতি। ব্র্যান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড-২০২৫-এ পিআর ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বছর পিআর ক্যাটাগরিতে এটিই সর্বোচ্চ পুরস্কার। গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’ শীর্ষক অনুষ্ঠানে মাস্টহেড পিআরের কর্মকর্তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছর বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের ‘সাসটেইনেবিলিটি’ উদ্যোগভিত্তিক পিআর ক্যাম্পেইন সফলভাবে সম্পাদনের স্বীকৃতি হিসেবেই পুরস্কারটি দেওয়া হয়েছে মাস্টহেডকে। ক্যাম্পেইনের লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। কমওয়ার্ডের এবারের ১৪তম আয়োজনের মাধ্যমে ৩২টি ক্যাটাগরিতে ১৩৪টি ক্রিয়েটিভ কোম্পানি ও বিজ্ঞাপনকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি
