হাসিনার রায় নিয়ে উৎকণ্ঠায় ভারতীয় মিডিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করবে।

শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রায় যাই হোক না কেন, তার মাকে ভারত নিরাপদে রাখবে। ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমই তাঁর এই বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।

ভারতীয় গণমাধ্যমে এই রায় নিয়ে উৎকণ্ঠা ও সম্ভাব্য মৃত্যুদণ্ডের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এনডিটিভির শীর্ষ পাঁচটি খবরের চারটিই এই রায়কে কেন্দ্র করে। দ্য হিন্দু ক্ষণে ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমস-এর শীর্ষ দুই খবরের একটিতে স্থান পেয়েছে এই ইস্যু। এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলোও তাদের শীর্ষ সংবাদ হিসেবে এই খবরকে স্থান দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত