হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের নতুন পণ্য ও মোড়ক উন্মোচন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

জার্মান ভিত্তিক বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের স্বনামধম্য ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট-এর দুটি নতুন ক্যাটাগরি: ‘স্ক্যান পিসিসি ম্যাক্স ৫২.৫’ ও ‘স্ক্যান ইভোবিল্ড’, এবং রুবি সিমেন্ট-এর নতুন দুটি ক্যাটাগরি: ‘রুবি পিসিসি ম্যাক্স’ ও ‘রুবি এসআরসি’ (সালফেট রেজিস্টিং ব্লাস্ট ফার্নেস সিমেন্ট) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। উন্নত গবেষণা, আন্তর্জাতিক মানের কাঁচামাল এবং সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই নতুন পণ্যসমূহ দেশের নির্মাণশিল্পে উদ্ভাবন ও দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে। 

পিসিসি ম্যাক্স বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রথম ৫২.৫ এন গ্রেডের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, যা ২ দিনে ২০ এমপিএ এবং ২৮ দিনে ৫২.৫ এমপিএ শক্তি অর্জন করে যা দীর্ঘমেয়াদে OPC সিমেন্ট থেকেও বেশি শক্তি প্রদান করে। এটি নির্মাণ কাজকে যেমন সাশ্রয়ী করবে, তেমনি সময়ও বাঁচাবে।

স্ক্যান ইভোবিল্ড একটি লো-কার্বন, পরিবেশবান্ধব সিমেন্ট, যা ৫০% কম কার্বন নিঃসরণ করে এবং নির্মাণের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে।

রুবি এসআরসি সিমেন্টটি বাংলাদেশের প্রথম সালফেট রেজিস্টিং ব্লাস্ট ফার্নেস সিমেন্ট, যা উপকূলীয় ও লবণাক্ত এলাকার জন্য বিশেষভাবে উপযোগী। রুবি এসআরসি নির্মাণকে উপকূলীয় এলাকায় মাটিতে ও পানিতে থাকা লবণ ও সালফেট থেকে সুরক্ষিত রাখে।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত নতুন পণ্যসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব টেরেন্স অং কিয়ান হক, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সামির জাকারিয়া, প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রোডাক্ট এক্সপার্টস এবং সারাদেশ থেকে আগত ইঞ্জিনিয়ার ও ব্যবসায়িক পার্টনারগণ।

সামির জাকারিয়া বলেন, ‘আজ আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের জন্য নিয়ে এসেছি এমন তিনটি উদ্ভাবনী সিমেন্ট, যা শুধু নির্মাণকে শক্তিশালী করবে না, সময় ও খরচও বাঁচাবে। পিসিসি ম্যাক্স ৫২.৫ এন গ্রেড শক্তি প্রদান করে, স্ক্যান ইভোবিল্ড পরিবেশবান্ধব ও টেকসই, আর রুবি এসআরসি উপকূলীয় এলাকায় নির্মাণের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে। এগুলো হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের স্থায়িত্ব, গুণমান ও উদ্ভাবনের অঙ্গীকারের প্রতীক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত