আন-নাহদা মডেল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

দক্ষিণখান কেসি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।

আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন মোল্লা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অনুষদ রওনক জাহান, আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন ও ড. মুহিবুল্লাহ শাহিন আলোচনা রাখেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সেন্ট্রাল প্রিন্সিপাল শায়খ নুরুল ইসলাম সিরাজী। প্রোগ্রাম পরিচালনা করেন বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা মো. রায়হান উদ্দিন মাসউদ। আরো উপস্থিত ছিলেন বালক শাখার প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইনসহ সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫ সেশনে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ও হিফয সম্পন্নকারী হাফেযাদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের আকর্ষণীয় বিভিন্ন পারফর্মেন্স প্রদর্শিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত