ভূমি সন্ত্রাসীদের হামলা মামলা থেকে রক্ষা পেতে সাতক্ষীরায় মাওলানা মহিউদ্দিনের ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী শিক্ষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এই ব্যতিক্রমী ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’' আয়োজন করে।
আজ সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত এই আয়োজনে তার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করে অসহায় এ পরিবারের প্রতি সংহতি জ্ঞাপন করে।
আয়োজনে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন অভিযোগ করেন তার ক্রয়সূত্রে পাওয়া ৮ কাঠা জমি অবৈধ উপায়ে দখল নিতে বেশ আগে থেকে নানা ফন্দি করে চিহ্নিত ভূমিদস্যু-নারী নির্যাতনকারী মতিয়ার রহমান যিনি ভাটা মতি নামে অধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর তার ভিটে জমি দখলের জন্য অনেকজন ভূমি সন্ত্রাসী এসে বাড়ির নারীদের ওপর নির্বিচারে মারপিট করে। এই নৃশংস হামলার ঘটনায় তারা কোনও আইনি প্রতিকার পায়নি, হামলাকারীরা একজনও গ্রেপ্তার হয়নি। এই অবস্থায় প্রতিকার পেতে তারা এই ব্যাতিক্রমী ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ এর কর্মসূচি গ্রহণ করেছে। তাদের আর্থিক কোনও সামর্থ্য না থাকায় তারা কালিগঞ্জ ও সাতক্ষীরায় এ কর্মসূচি করতে পারেনি বলে জানান তিনি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দেওয়া গ্রামে অনুষ্ঠিত ব্যতিক্রমী ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন মোড়ল, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল জলিল, আব্দুল হামিদ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোছাম্মদ মোমেনা বেগম, মোছাম্মৎ আফরোজা খাতুন, মোছাম্মৎ মাসুরা খাতুন ও মোছাম্মদ রহিমা খাতুন।
