মুশফিকের শততম টেস্ট শিক্ষকরাও বিনা টিকেটে দেখতে পারবেন 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদেরও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলা বিনা টিকিটে দেখার সুযোগ দিচ্ছে। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টটি আগামীকাল থেকে শুরু হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষকরা পরিচয়পত্র দেখিয়ে গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এই ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এটি মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথমবার এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন, ফলে মিরপুরের গ্যালারিতে থাকা মানে সরাসরি ইতিহাসের সাক্ষী হওয়া।

বিসিবি জানিয়েছে, খেলাটি দেখতে আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের ৫ নম্বর গেট ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় নিয়ম অনুসারে বাইরে থেকে কোনো খাবার, পানির বোতল বা নিষিদ্ধ বস্তু আনা যাবে না।

বাংলাদেশ দল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জয় অর্জন করেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের খেলা প্রতিদিন সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে। এই ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত