অনৈতিক সম্পর্কের অভিযোগে জনতার হাতে শিক্ষক আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর মজিদিয়া দ্বি-মূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান সুমন ও কেশালীডাঙ্গা কে.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামনুর নাহার সুলতানার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর ফকিরপাড়া গ্রামের অসামাজিক কর্মকাণ্ডের সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, শিক্ষক কামরুজ্জামান সুমন প্রায়ই ওই শিক্ষিার বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই শিক্ষককে নজরে রাখে। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে সুমন ওই শিক্ষিকার বাড়িতে আসলে আশেপাশের লোকজন টের পায়। পরে ইউপি সদস্যসহ ওই শিক্ষকের বাড়িতে গিয়ে যান। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেক লোকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ওই শিক্ষিকার বাড়ির ভেতরে ঢুকে গেলে শিক্ষক দেয়াল টপকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু বাহিরে অতিরিক্ত লোকজন তাকে আটক করে। পরে ওই দুই শিক্ষককে একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে রাতে গ্রাম পুলিশ পাঠিয়ে দেন চেয়ারম্যান। আজ সকালে পুলিশ ওই নারী শিক্ষকসহ সুমনকে থানায় নিয়ে আসে।

আনোয়ার হোসেন নামের এক শিক্ষক বলেন, শিক্ষকরা যদি এমন কর্মকাণ্ড জড়িয়ে পড়ে। তবে সেই শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে। ওই দুই শিক্ষকের কঠিন শাস্তি হওয়া দরকার।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী শিক্ষকসহ সুমনকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত