দিনাজপুরে আ.লীগ থেকে পদত্যাগ করলেন ৬ ইউপি সদস্য

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে বিরল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগ করেন। 

পদত্যাগ করা ইউপি সদস্যরা হলেন- ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৪ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, ৬ নং ওয়ার্ড সদস্য রাকিব হাসান রনি, ৭ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক, ৮ নং ওয়ার্ড সদস্য মোজাফ্ফর হোসেন ও ৪-৫-৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম।

সংবাদ সম্মেলনে রাজনীতি হতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। বলেন, জনসেবার জন্য ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে তারা পূর্বের কর্মকান্ডের জন্য কেউ ব্যথিত হলে ক্ষমা প্রার্থনা করেন। বর্তমানে দলটির কোন কার্যক্রমের সাথে তারা জড়িত নন।

এ সময় কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তারা বলেন, জনগণের প্রত্যাশা থেকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত