সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে এক শিশুসহ কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে এক শর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।।
ভূমিকম্পের ধাক্কায় সাত তলা ভবন ঝুঁকে পড়ল পার্শ্ববর্তী ভবনে
চিংড়ি চাষের গবেষণা প্রকল্পের ফলাফল ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 