শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের পর দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য প্রদান ও জরুরি যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের যেকোনো দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য বা জরুরি প্রয়োজনে নির্ধারিত নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বর-
০১৭০০-৭১৬৬৭৮, ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সকল কার্যক্রম নেওয়া হচ্ছে।
