নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১০ জন মারা গেছে। আহত হয়েছে অনেকেই।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলেন, ‘আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।
