ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালটি নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। যদিও তারা বাংলাদেশের চেয়ে বহু পিছিয়ে, জয়ের কোনো সম্ভাবনাই নেই; তবু সাদমান ইসলামকে তারা সেঞ্চুরিবঞ্চিত করেছে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসের মতো এবারও দুই অংকে যেতে পারেননি। তাই মুশফিকুর রহিম সুযোগ পেলেন জোড়া সেঞ্চুরির ইতিহাস গড়ার।
দিনের শুরুতে অ্যান্ডি ম্যাকব্রাইনের একটু নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান সাদমান। বাঁহাতি এই ওপেনার করেন ১১৯ বলে সাত চারে ৭৮ রান। এরই সঙ্গে ভাঙে মুমিনুল হকের সঙ্গে তার ৫৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি। উইকেটে আসেন অধিনায়ক শান্ত। কিন্তু পাঁচ বলের বেশি টিকতে পারেননি। মাত্র ১ রান করে তিনি জর্ডান নিলের বাড়তি বাউন্সে চমকে গিয়ে ক্যাচ তুলে দেন। চার বলের ব্যবধানে এই দুই উইকেট হারায় বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর ৩ উইকেটে ১৮৯ রান। লিড হয়েছে ৪০০ রানের। মুশফিক এবং মুমিনুল আবারও জুটি গড়ার চেষ্টা করছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিক। ইতিহাসে শততম টেস্টে জোড়া সেঞ্চুরি আছে কেবল একজনেরই- অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংয়ের। মুশফিক কি পারবেন পন্টিংয়ের পাশে বসতে?
ব্রাজিল দলে আর্জেন্টাইন গোলকিপার? আনচেলত্তির মন্তব্যে তোলপাড়!
‘রামোসের এমন রূপ কখনও দেখিনি’