ট্রাইব্যুনাল ঘিরে র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

আওয়ামী লীগ শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) সেলে গুম-নির্যাতনের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন ঘিরে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই কড়া নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর দেখা গেছে।

এর আগে এর আগে গত ২২ অক্টোবর গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করা হলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর ধার্য করা হয়। 

গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত