নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে ৮০টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। 

রবিবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি ভবনে সকাল ও বিকাল-এই দুই শিফটে সংলাপগুলো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া ও সমন্বয় নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, এর আগে ইসি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদে নিবন্ধিত দলগুলো এই সংলাপে অংশ নেয়। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও সংলাপ করেছে কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত