চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার লালিয়ারহাটের মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনায় আরও একজন আহত হন।
নিহতরা হলেন হাটহাজারী পৌরসভার চানগাজী চৌধুরী বাড়ির বাসিন্দা ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫)। তারা সম্পর্কে চাচা ভাতিজা। আহত রাশেদ চৌধুরী একই এলাকার বাসিন্দা।
রাউজান হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল্লাহ জানান, ভোর সাড়ে ৪টার দিকে তারা সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম থেকে হাটহাজারী ফিরছিলেন। তখন একটি গাড়ি তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইফতেখার হাসান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত মাহমুদুল হাসান ও রাশেদ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাহমুদুল হাসান পর মারা যান।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।