জেলি পুশ করা চিংড়ি বিক্রির অপরাধে মামলা ও জরিমানা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলি পুশ করা চিংড়ি বিক্রির অপরাধে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ নভেম্বর) বালিয়াকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

তিনি জানান, বাজারে জেলি পুশকৃত চিংড়ি মাছ বিক্রয়ের অপরাধে নিরঞ্জন হালদার নামে এক ব্যক্তি বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মামলা করা হয়। এ সময় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে  ১১ কেজি চিংড়ি জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিক ধ্বংস করা হয়। 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত