পেশাদার ফুটবল লিগের নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ করার সিদ্ধান্ত হয়েছিল সেই ২৫ সেপ্টেম্বর। এর প্রায় মাস খানেক পর শুরু হয় লিগ। দুই রাউন্ড খেলা হয়েছে, মাঝে জাতীয় দলের ব্যস্ততায় বন্ধ ছিল লিগ। কাল থেকে পুরো দমে শুরু হচ্ছে লিগ। ঠিক তার আগের দিন নতুন লোগো ঠিক করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মালয়েশিয়ান বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানী পেট্রোনাসকে টাইটেল স্পনসর করে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের লোগো। একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে লোগোটি উন্মোচন করে বাফুফে। ভিডিওতে দেখানো হয় যে লিগের নতুন পরিচিতির প্রতিপাদ্য রাখা হয়েছে 'Bold, Fair, Limitless' অর্থাৎ সাহসী, সৎ ও সীমাহীন অগ্রগতির প্রতিশ্রুতি।
শামিম বাদ তবে জাকের আছেন, প্রথমবার টি–টোয়েন্টি দলে অংকন